শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় আবারও বাসে আগুন

আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ Time View
আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ফের ইতিহাস পরিবহনের একটি যাত্রী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, ইতিহাস পরিবহনের বাসটি চন্দ্রা থেকে ঢাকার মিরপুরে যাওয়ার পথে আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ডে যাত্রী নামানোর সময় আগুন দেয় যাত্রী বেসে থাকা কয়েকজন। এসময় আগুন দেখে দৌড়ে গিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে  আগুন নিয়ন্ত্রণে আনেন। 
ডিইপিজেড ফায়ারসার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন ইতিমধ্যে নেভানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’উল্লেখ, এরআগে গেল ৬ ডিসেম্বর একই মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ইতিহাস পরিবহনের অপর একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা।  

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit