রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আখাউড়ায় ভারতীয় থ্রি—পিছ, চশমাসহ বিপুল ওষুধ উদ্ধার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তবতীর্ বাউতলা গ্রামের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি—পিস, চশমাসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বিজিবি—পুলিশ ও প্রশাসনের যৌথ টাস্কফোর্স। রোববার সকালে ওই গ্রামের মাহবুব খন্দকার (৪০) এর বসত ঘর থেকে ৩১৩ টি থ্রি—পিস, ৮২৬টি চশমা, ৭৪টি চশমার কভার, ঔষধ জাতীয় ১৭৫টি পটিয়া, ১০৫০টি শিলাজিত ও ৩৬ বোতল হিমোগ্লোবিন সিরাপ জব্ধ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। 

উপজেলা সহকার কমিশার (ভূমি) অফিস ও বিজিবি সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আখাউড়া কোম্পানী সদরের নায়েক সুবেদার আবুল মালেক বিজিবি জওয়ানদের একটি টিম সকাল ৮টার দিকে মোগড়া ইউনিয়নের পশ্চিম বাউতলা গ্রামের মাহবুব খন্দরের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে খবর দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবতীর্ আখাউড়া থানার পুলিশ সদস্যদের নিয়ে মাহবুব খন্দকারের বাড়ি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য উদ্ধার করে।

তবে এসময় কাউকে আটক করতে পারেনি টাস্কফোর্স। এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ জিতু মিয়া বলেন, খবর পেয়ে মাহবুব খন্দকারের বাড়িতে গিয়ে দেখি পুলিশ, বিজিবি ও প্রশাসনের লোকজন ভারতীয় কাপড় ও ওষুধ উদ্ধার করেছে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, মোবাইল ফোনে বিষয়টি অবগত হয়েছি। এখনও মামলা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit