রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

নওগাঁর  ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম তারেক (৩০)  নামে এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত তরিকুল জেলার নিয়ামতপুর উপজেলার  রাউতারা গ্রামের একরামুলের ছেলে। সোমবার সকালে র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে  রোবরাব রাত সাড়ে ৮টার  নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার  রাউতাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  তরিকুলের বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম কে গ্রেফতার করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  গ্রেফতারকৃত তরিকুল একজন  চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলো। পরে  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit