রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

বড় হারে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া বার্সার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জিরোনার কাছে হার মানলো বার্সেলোনা। ৪-২ গোলের বড় হারে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করলো কাতালানরা।

ঘরের মাঠে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। সেই সুযোগে ১২ মিনিটেই এগিয়ে যায় জিরানো। 

৭ মিনিট পর সমতায় ফিরলেও ৪০ মিনিটে আবারও পিছিয়ে পড়ে জাভির শিষ্যরা। বিরতির পর গোল শোধ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। 

উল্টো ৮০ মিনিট ও যোগকরা সময়ে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 
শেষদিকে গুন্দয়ানের গোলে হারের ব্যবধান কিছুটা কমায় বার্সেলোনা। এই প্রথমবারের মতো লা লিগার ম্যাচে বার্সেলোনাকে হারাল জিরোনা।

১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট হলো ৪১। আসরে স্রেফ একটি ম্যাচ তারা হেরেছে যাদের বিপক্ষে, সেই রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। সমান ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে। 

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit