রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে এখন এগিয়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। ফলে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসির সামনে দাঁড়িয়েছে কঠিন সমীকরণ।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ৬–৪ গোলে হারলেও এমবাপ্পে দুটি গোল করেন। এতে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। পাশাপাশি একটি অ্যাসিস্ট করে মোট চারটি অ্যাসিস্টও করেন তিনি।

অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক মেসির গোল ৮টি এবং অ্যাসিস্টও চারটি। ফলে শুধু দুই গোল করলেই গোলসংখ্যায় এমবাপ্পেকে স্পর্শ করবেন তিনি।

তবে ফিফার গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্ট। গোল ও অ্যাসিস্ট দুটিই সমান থাকলে দেখা হয় কে কম সময় মাঠে খেলেছেন। সেই দিক থেকেও এগিয়ে রয়েছেন এমবাপ্পে।

ফলে ফাইনালে মেসি যদি শুধু দুটি গোল করেন, তাহলে গোল ও অ্যাসিস্ট সমান হলেও কম সময় খেলার সুবিধায় গোল্ডেন বুট জিতবেন এমবাপ্পে।

গোল্ডেন বুট জিততে হলে মেসিকে দুটি পথের যেকোনো একটি বেছে নিতে হবে। ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করতে হবে অথবা দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে।

এর আগে ছয়টি বিশ্বকাপ খেললেও কখনো গোল্ডেন বুট জিততে পারেননি মেসি। তবে তিনি দুইবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছেন।

অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। চলতি আসরে ১০ গোল নিয়ে তিনি সেই পুরস্কার ধরে রাখার দৌড়ে সবচেয়ে এগিয়ে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৬,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit