শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের হামলা করা হয়েছে। পর পর ৭টি মর্টার শেল ছোড়া হয়েছে মার্কিন দূতাবাসে। এই হামলাকে বাগদাদের মার্কিন দুতাবাসে স্মরণকালের সবচেয়ে বড় হামলা বলে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে মার্কিন দূতাবাসের সুরক্ষিত গ্রিন জোনের কাছে এই হামলা হয়। খবর আল জাজিরা ও রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইরাকি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থাগুলো জানিয়েছে যে, শুক্রবার ভোরের দিকে দূতাবাসের কম্পাউন্ডে ও কূটনৈতিক ভবনের কাছাকাছি রকেটগুলো আঘাত হানে।  

তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এ হামলায় কোনো হতাহত হয়নি এবং দূতাবাসের খুব সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে যে, হামলায় একটি ইরাকি নিরাপত্তা সংস্থার সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে ১৪টি কাতিউশা রকেট ছোড়া হয়েছিল এবং কিছু রকেট দূতাবাসের একটি গেটের কাছে আঘাত করে ও কিছু রকেট পাশ্বর্বতী টাইগ্রিস নদীতে পড়েছিল। ওই কর্মকর্তা আরও বলেন যে, রকেট হামলায় অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আঘাত শুরু হওয়ার পরপরই দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা।

রয়টার্স জানিয়েছে যে, বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার পাশাপাশি একটি বিমান ঘাটিতেও দুইবার হামলা করা হয়েছে। বাগদাদের পশ্চিমে আইন আল-আসাদ বিমানঘাঁটিতে দুইটি রকেট ছোড়া হয়।

অন্যদিকে সিরিয়ায় পৃথক তিনটি মার্কিন ঘাটিতেও অন্তত পাঁচবার রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

যদিও শুক্রবারের এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী তবে ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ কিংবা হারকাত হিজবুল্লাহ আল নুজাবা, এই দুই গোষ্ঠীর কোনো একটি এই হামলার জন্য দায়ী।

দুটি গোষ্ঠীই ইরাম সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর শাখা এবং বর্তমানে ইরাকে ব্যাপক সক্রিয়।

ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে ইরাকে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গাজায় ইহুদিবাদী অপরাধ অব্যাহত থাকলে তাদের হামলাও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit