সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

যৌথ মহড়া চালাল ইরান ও কাতারের নৌ বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও কাতারের নৌ বাহিনী একদিনের যৌথ মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়।

এই মহড়ায় ইরানের নৌ বাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা এবং কাতারের রাজকীয় নৌ বাহিনী অংশ নেয়।

সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধ প্রস্তুতি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
মহড়ার সময় ইরানি ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শত্রুর জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করার কাজ করেছে।

ইরানি এবং ওমানি নৌ বাহিনীর যৌথ মহড়ার সময় উভয় পক্ষ যেকোনো পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নানা কৌশল বাস্তবায়নের অনুশীলন করেছে। সমন্বয়ের সঙ্গে তা সম্পন্ন করতে পেরেছে তারা।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ওমানের সামরিক বাহিনী একাধিক যৌথ নৌ মহড়া চালিয়েছে। পাকিস্তান ও রাশিয়াসহ অন্যান্য দেশের সাথেও এ ধরণের মহড়া চালিয়েছে ইরান।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২৩/ রাত ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit