বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ২৯৮ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ১৪ দলীয় জোট ও সমমনাদের সঙ্গে আসনে সমঝোতা কিনা এ নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ১৪ দলে কারা কারা নমিনেশন চায় দেখে নিই, পরে সিদ্ধান্ত।

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকালে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

সমমনাদের ছাড় দেওয়ার বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৩০০ আসনেই নৌকার প্রার্থী থাকবে। কোথাও প্রয়োজন হলে সেখানে সমন্বয় করে ছাড় দেওয়া হবে।

তিনি বলেন, ১৪ দলের সঙ্গে আমাদের জোট আছে। ১৪ দলে কারা কারা নমিনেশন চায়, আমাদের আগে বুঝতে হবে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা অবজারভ করব।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে নৌকা প্রতীকে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ। এছাড়া বাকি ২৯৮ আসনে নৌকার প্রার্থী কে কে, তা জানিয়েছে দলটি।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই দুই আসনের প্রার্থী পরে জানানো হবে। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। কুষ্টিয়া-২ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু এবং নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সেলিম ওসমান।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit