মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বড় দরপতনে পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৭ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

কা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে সোমবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৯ দশমিক ৪৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ০৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১০১ দশমিক ৩৭ পয়েন্ট ও ১ হাজার ৩৪৭ দশমিক ৩৩ পয়েন্টে।

  
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৭৯ কোটি ১৪ লাখ টাকা।
 
এ ছাড়া সোমবার ডিএসইতে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল সি পার্ল। এছাড়া খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, ফু-ওয়াং সিরামিক, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেমিনী সি ফুড, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস্‌ ও ফু-ওয়াং ফুডস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও সোমবার কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৬৩ দশমিক ৩৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৪২২ দশমিক ৫৪ পয়েন্টে ও ১১ হাজার ১৫ দশমিক ৪৩ পয়েন্টে।

 
এছাড়া সিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ২৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ২৬৮ দশমিক ৯৫ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৩৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০২ দশমিক ৪৭ পয়েন্টে ও ১ হাজার ১৬৫ দশমিক ৬৮ পয়েন্টে।

সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন কমেছে ২ কোটি ৭২ লাখ টাকা। সিএসইতে ১৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit