বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
অন্যদিকে আগামী ৩০ নভেম্বর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ফারুকী ও তিশা অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লেখেন, “একসাথে এত কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে। ফাইনালি, ২৪ নভেম্বর; সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে! আর ৩০ তারিখ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে চরকিতে।”
তিনি আরও লেখেন, ‘দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি। দুইটা ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়। এই দুইটা ছবির পর আরও কিছু আসবে, সেটাও দ্রুত। এবং সেগুলা এই দুইটা থেকেও আলাদাই হবে ইনশাল্লাহ। আসলে ছয়টা বছর তো আমার সিনেমা মানুষের কাছে যায় নাই। ফলে একসাথে অনেক কিছু এখন আসবে, অনেক রকম আসবে! গুস্তাখি মাফ করবেন। সবার মঙ্গল হোক।’
‘শনিবার বিকেল’-এর পোস্টার। ছবি: সংগৃহীত
এর আগে চলতি বছরের ১০ মার্চ ‘শনিবার বিকেল’ মুক্তি পায় উত্তর আমেরিকায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেয় সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
বাংলাদেশ-ভারত-জার্মান—ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষায়ও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শুটিং শেষ হয় ছবিটির।