স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটেরও ব্যস্ততা নেই। সেই অবসর সময়টি কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাইফ হাসান ছুটে গেছেন মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে।
সাইফ তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, পবিত্র ওমরাহ সফলভাবে আদায় করা ঈমানের এক বরকতময় ও হৃদয়স্পর্শী সফর। এই ইবাদত আত্মার গভীরে জাগরণ সৃষ্টি করে, মনকে পরিশুদ্ধ করে এবং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ককে করে আরও নিবিড় ও অর্থবহ।”
তিনি আরও যোগ করেছেন, “এটি মানুষকে নতুন করে ভাবতে, বুঝতে এবং নিজেকে সংশোধন করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা এই ওমরাহ কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন্কুম, আল্লাহ আমাদের সবার ইবাদত গ্রহণ করুন।”
বিশ্বকাপ খেললে হয়তো এই ওমরার সুযোগ হতো না। অবসর সময়টিকে আধ্যাত্মিক সফরে পরিণত করেছেন এই ব্যাটার, সামনেই পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০