শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গাজীপুরে দুই আসন থেকে মনোনয়ন জমা দিলেন জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর-১ ও গাজীপুর-২ দুইটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবার শেষ মুহূর্তে তার পক্ষে দুই আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বুধবার বিকালে জাহাঙ্গীর আলম নিজেই এ বিষয়ে জানিয়েছেন।

জানা গেছে, জাহাঙ্গীর ছাড়াও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।

এদিকে গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি-কাশিমপুর ও কালিয়াকৈর) আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit