বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাট-৩ আসনে ২৩ বছরের এমপি’র শুন্যতা ঘোচাতে চায় আওয়ামীলীগ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ২০০১ সাল থেকে বিগত ২৩ বছরে লালমনিরহাট সদর-৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তির প্রভাবের কারনে আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য না থাকায় মাঠ পর্যায়ে সাংগঠনিক ভাবে আওয়ামিলীগ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিএনপির এই সাংগঠনিক শক্তির প্রভাবের কারনে ইতিমধ্যে দলের ৪ জন নেতা কর্মী হত্যার স্বীকার হয়। লালমনিরহাট সদর-৩ আসনে বিএনপির নৈরাজ্য ঠেকাতে অ্যাডঃ মতিয়ার রহমানকে এবার এমপি হিসেবে দেখতে চান দলের নেতাকর্মীরা। তাই সংগঠন গোছাতে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে অ্যাডঃ মতিয়ার রহমান দলীয় মনোনয়ন পাবেন বলে এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে অ্যাডঃ মতিয়ার রহমানকে মনোনয়ন দেয়ার দাবীতে লালমনিরহাট-৩ সংসদীয় আসনের আওয়ামীলীগ পরিবারের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ সংবাদ সম্মেলন করেছে।সংবাদ নেতারা বলেন, বিএনপির প্রভাবশালী নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর-৩ আসনটি বরাবরই ভোটের মাঠ দখলে ছিল বিএনপির। বিএনপির সাংগঠনিক প্রভাবের কাছে ক্ষমতাসীন আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে কখনোই পেরে উঠেনি।

কারন হিসেবে নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে বলেন, দির্ঘদিন আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য না থাকায় তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা থেকেছে অবহেলিত। এ কারনে ধীরে ধীরে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে।  কারন গুলো চিহ্নিত করে দলের নেতাকর্মীরা এবার সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী অ্যাড. মতিয়ার রহমানকে লালমনিরহাট-৩ আসনে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়।সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডঃ আশরাফ হোসেন বাদল।

এসময় জেলা শাখার সহ-সভাপতি, অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম , জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাঃ সম্পাদক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ, সম্পাদক আরিফ ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit