রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

এংলেট দিয়ে পায়ে মোড়ানো ৯১৫০ ইয়াবা, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ ৯ হাজার ১৫০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)। রোববার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।   

পুলিশ জানায়, হরতালের ডিউটি করার সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে ৩-৪জন ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় অপর মাদক কারবারিরা পালিয়ে যায়। আটক ব্যাক্তিকে জিজ্ঞাসবাদে সে জানায় তার পায়ে ফুটবল খেলার এংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে।

পরে তার দুই পা থেকে এংলেট দিয়ে বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভিতর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার ভাষ্যমতে মাদক কারবারি টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন।  

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit