বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বিদ্যুৎপিষ্টে ওয়ার্কসক শ্রমিকের মৃত্যু, আহত হয়েছে দুই জন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : সাইনবোর্ড লাগাতে গিয়ে নজরুল ইসলাম (২৪) নামের এক যুবক বিদ্যুৎপিষ্ট হয়ে মার গেছেন। ১৮ নভেম্বর শনিবার বিকালে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলকায় একটি মাদ্রাসার খুলে পরা লোহার পটকে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হন ওই যুবক। এই ঘটনায় জাহাঙ্গীর ফকির (৫০) ও এমদাদ হোসেন (৪৫) আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নিহত তরুন শরীয়তপুর পৌরসভার বালুচরা এলাকার বাসিন্দা ছিলেন। আহত এমদাদ হোসেন (৪৫) ও জাহাঙ্গীর ফকির (৫০) নামের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার বালুচরা এলাকার মৃত সেকান্দার মোল্যার ছেলে নজরুল ইসলাম লোহার গ্রীল তৈরির কারখানার শ্রমিক ছিলেন। শনিবার লোহার গ্রীল তৈরির কারখানার মালিক এমদাদ হোসেন ও ওই কারখানার আরেক প্রমিক জাহাঙ্গীর ফকিরের সাথে একটি মাদ্রাসার সাইনবোর্ড লাগাতে যান। নতুন ওই মাদ্রাসাটি জেলা শহরের গোলাম হায়দার খান মহিলা কলেজের কাছে অবস্থিত। শুক্রবার ঘুর্নিঝড় মিধিলির প্রভাবে ওই মাদ্রাসার সাইনবোর্ডটি ভেঙে খুলে পরে যায়।

বিকাল ৪টার দিকে ওই শ্রমিকরা লোহার গেটের ওপর সাইনবোর্ড লাগানোর কাজ শুরু করেন। তখন অনাকাঙ্খিত ভাবে সাইনবোর্ডসহ লোহার গেটটি বিদ্যুুতায়িত হয়ে যায়। সাথে সাথে ওই তিন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। আর আহত এমদাদ হোসেন ও জাহাঙ্গীর ফকিরকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

নিহত নজরুলের চাচাত ভাই শাওন মোল্যা বলেন, নজরুলের বাবা ও মা কেউ বেঁচে নেই। ওরা খুব গরিব মানুষ। দুই ভাই ফার্নিচারের শ্রমিকের কাজ করেন। সংসারে অভাব থাকার কারনে সে লোহার গ্রীল তৈরির কারখানায় কাজ করত। সে এভাবে আমাদের ছেরে চলে যাবে ভাবতে পারিনি। পালং মডেল থানা পুলিশের উপপরিদর্শক চুন্নু শেখ জানায়,বিদ্যুৎপিষ্ট হয়ে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল তা ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ ছারাও ঘটনাটি পুলিশ তদন্ত করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit