শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

তফসিলের প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ একতরফা অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ শেষে তাদের মিছিলটি বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি ঘুরে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, বর্তমান দলান্ধ মাজাভাঙ্গা কমিশন দিয়ে আপনাকে নির্বাচনী বৈতরণী পার হতে দেবো না। এখনো সময় আছে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার টেবিলে বসুন। আলোচনা দরজা বন্ধ করে দেশকে অনিশ্চিত গন্তব্যে নিবেন না। আপনার অশুভ খেলা বন্ধ করুন। পুলিশকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পার পাবেন না।

তিনি বলেন, অথর্ব নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছেন। গণবিরোধী এ তফসিল জনগণ প্রত্যাখান করেছে। জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসী অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে।

রাজপথ আরও উত্তপ্ত হচ্ছে। এ তফসিল ঘোষণার মাধ্যমে ইসি সংকটের নতুন মাত্রা যোগ করেছে। জনমতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করেছে। দেশবাসী ঘৃণাভরে এ অবৈধ তফসিল প্রত্যাখান করেছে।

সরকারের উদ্দেশে মাদানী বলেন, নির্বাচন নাটক করবেন না। দ্রুত ক্ষমতা ছেড়ে চলে যান। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় সরকারবিহীন কোনো নির্বাচন জনগণ সহ্য করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ প্রমুখ।

কিউএনবি/বিপুল/১৭.১১.২০২৩/সন্ধ্যা ৭.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit