নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২১
Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো” এ শ্লোগানে নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার আয়োজনে এ শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম। ফুলকুঁড়ি আসর নওগাঁর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল-২ এর পিপি এ্যাড: শেখ মোঃ আবু মাসুম এর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার সাবেক পরিচালক সাইদুল ইসলাম, সাহেদুর রহমান, এ্যাড:শিরিন সুলতানা বর্তমান পরিচালক মাশরূম আহমেদ মিতুল, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কৃষি শিল্প বিজ্ঞান বিষকয় সম্পাদক আলিমুদ্দিন আলিম, প্রমূখ সহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার আয়োজনে বিভিন্ন সময় প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী ১২১ জনের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।