শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে মন্তব্য করায় শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইকে ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে এমন মন্তব্য করে। খবর এনডিটিভির। নেতানিয়াহুর দপ্তর এক্স বার্তায় লিখেছে, ‘নোবেল পুরস্কার কমিটি তাদের নৈতিক বিচারবোধ হারিয়েছে। তারা এমন এক বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, যিনি একমাত্র ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে মিথ্যা ও ঘৃণ্য অপবাদ তৈরি ও প্রচার করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ‘ইহুদিদের দানব হিসেবে চিত্রিত করার’ প্রবণতাকে উসকে দিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, এই কমিশন জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করে না। তবে গত বছর তারা তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ইসরাইল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit