শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘সরকার যদি চাপ দেয়, আপনারা পদত্যাগ করুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে বলেছেন, যেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ঠিক হয়নি, সেখানে নির্বাচন কমিশন তফশিল ঘোষণার মাধ্যমে আমি মনে করি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে; যেটা দেশের জন্য সুখকর নয়।

বুধবার দুপুরে হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সামনে যে পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক অবস্থা যদি জটিল হয়, সমস্ত দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর পড়বে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনারা নির্বাচনী তফসিল ঘোষণা করবেন না দয়া করে। যদি আপনারা না পারেন, সরকার যদি চাপ দেয়, আপনারা পদত্যাগ করুন। দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। ‘এটাই আমার দাবি, দলের পক্ষ থেকে,’ বলেন তিনি।

সংলাপ প্রসঙ্গে খোকন বলেন, আমেরিকান রাষ্ট্রদূত চিঠি দিয়েছেন। ২০১৪ সালে টেলিফোনে ডায়ালগ হয়েছিল। তারা ভোটারবিহীন নির্বাচন করেছে। ২০১৮ সালে ডায়ালগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল আলোচনা করতে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে, ফেয়ার হবে কিন্তু ফেয়ার হয়নি। আগের দিন রাতের বেলা ভোট হয়ে গেছে।

আওয়ামী লীগকে জনগণ বিশ্বাস করে না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তাদের ভোটাররা বিশ্বাস করে না, কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে না। তাদের সঙ্গে আলোচনা করলেও, আমি মনে করি বৃথা; কোনো লাভ হবে না।

আপনারা কি শর্তহীন সংলাপে মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করছেন—জানতে চাইলে অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার এবারও নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র করছে। আমাদের সব জাতীয় নেতাদের গ্রেফকার করে, নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে যদি শিডিউল ঘোষণা করা হয়; আমি মনে করি, আওয়ামী লীগের ষড়যন্ত্রের সফল।

বিএনপি সংলাপে যাবে কি না জানতে চাইলে খোকন বলেন, কার সঙ্গে সংলাপ করবেন? আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা নেই। আমাদের উচ্চ পর্যায় চিন্তা-ভাবনা করবে। যদি এ রকম কোনো প্রস্তাব আসে, নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, আওয়ামী লীগ সরকারে থাকবে না—নিশ্চয়ই বিএনপি তখন চিন্তা-ভাবনা করবে।’

কিউএনবি/বিপুল/১৫.১১.২০২৩/ বিকাল ৫.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit