বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

অগ্রিম ইট কিনে প্রত্যারিত হয়েছে ব্যবসায়ী হারুন

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫৬৬ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি গ্রামের হযরত আলী সরদারের ছেলে ব্যবসায়ী মো. হারুন অর রশিদ সরদার। বিভিন্ন ইট ভাটা থেকে অগ্রিম ইট ক্রয় করে ইটের মৌসুমে গ্রহণ করতেন। এমনি ভাবে মেসার্স আল আমিন ব্রিকস কোম্পানী থেকে অগ্রিম ইট ক্রয় করে প্রত্যারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মাধ্যমে বিষয়টির কোন সমাধান না পেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।

হারুন অর রশিদ সরদারের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বিগত ২০১৩ সালের ১২ অক্টোবর থেকে শুরু করে একই বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার কাউয়াদি গ্রামের মৃত সামাদ মাদবরের পুত্র আজাহার মাদবরের মাধ্যমে আল আমিন ব্রিকস কোম্পানির মেমো ও প্যাডে ১২ লাখ ৮৭ হাজার টাকায় (ইট পোড়াই মৌসুমে ইট পাওয়ার শর্তে) অগ্রিম ইট ক্রয় করেন। আল আমিন ব্রিকস কোম্পানির মালিক উপজেলার গজনাইপুর গ্রামের মৃত ওহেদ সরদারের ছেলে মো. আজগর সরদার ক্রেতা হারুন অর রশিদ সরদারকে তার ক্রয়কৃত ইট সময়মত হস্তান্তরে ব্যর্থ হয়। ক্রেতা হারুন অর রশিদ তার ক্রয়কৃত ইট পাওয়ার জন্য ইউসুফ আলী সরদার, সাব্বির আহমেদ সেলিম, গোলাম মোস্তফা, মাহাবুব আলম সিকদার, জুলহাস মাদবর ও রাজ্জাক মৃধাকে জানায়। তারা উভয় পক্ষের উপস্থিতিতে ক্রেতাকে ১২ লাখ ৮৭ হাজার টাকা পরিশোধ করার জন্য আজগর সরদার ও আজাহার মাদবরকে নির্দেশ প্রদান করেন। শালিসদের সিদ্ধান্ত মেনে নিয়ে আজগর সরদার ক্রেতাকে ন্যাশনাল ব্যাংকের (কাজিরহাট শাখা) ১২ লাখ ৮৭ হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। চেক নিয়ে ক্রেতা বিগত ২০১৩ সনের ১১ জানুয়ারী ব্যাংকে গেলে চেকটি ডিসওর্নার হয়। সেই থেকে বারবার চেকটি ডিসওর্নার হয়ে আসতেছে।

অভিযোগকারী ক্রেতা হারুন অর রশিদ জানায়, আজাহার মাদবরের মাধ্যমে আজগর সরদারকে টাকা দেওয়া হয়েছে। ১১ বছর পার হয়ে গেলেও তারা আমাকে ইট বা টাকা কোনটাই দেয় না। টাকা চাইলে আমাকে জীবন নাশের হুমকি দেয়। আমি আজাহার মাদবর ও আজগর সরদারের ভয়ে বাজারেও যেতে পারিনা। তাই আইনগত প্রতিকার পেতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট অভিযোগ করেছি।অভিযুক্ত আজাহার মাদবর বলেন, এই বিষয়ে শালীসিতে আমি ছিলাম। হারুন অর রশিদ সরদার আজগর সরদারের কাছে টাকা পাবে। আজগর সরদারের পাল্টা দাবী সেও নাকি হারুন অর রশিদ সরদারের কাছে ভোজেশ্বরের ইট ভাটা সংক্রান্তে টাকা পাবে। তাই বিষয়টি সমাধান হয়নি। এই ক্ষেত্রে আমার কোন দায়দায়িত্ব নাই।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit