শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সংলাপের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সেটা (সংলাপ) হলে সময় বুঝে তার দল নির্বাচনে যাবে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩–পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একাদশ সংসদ নির্বাচনের সরকারবিরোধী জোট জাতীয় ঐকফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল এক প্রশ্নের জবাবে বলেন, ঐক্যকে আরও সুসংহত করে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐকমত্যে আসতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ক্ষমতার মালিক হিসেবে জনগণকে শক্ত ভূমিকা রাখতে হবে। দেশকে বাঁচাতে হলে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দলে তরুণ কর্মীদের যুক্ত করার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দলের সঙ্গে থাকব। সংবাদ সম্মেলেনে বক্তব্য দেন গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এ সময় দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit