শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দেশের মানুষ এখন না খেয়ে থাকে না: আমু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আয়োজিত ১৪ দলের শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি। আমু বলেন, যেই বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, সেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশের কোনো মানুষ এখন না খেয়ে থাকে না। শেখ হাসিনার সরকার এই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করেছে। গ্রামীণ অর্থনীতি আমাদের সূদৃঢ় হয়েছে।

এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে আমু বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের ভরাডুবি হবে জেনে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নেই এই দেশে। ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বিএনপি ষড়যন্ত্র করছে দেশের মানুষের বিরুদ্ধে। তাই আগামী দিনে শেখ হাসিনাকে বিজয়ী করে আমরা এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বজায় রাখবো।’

‘বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের তৃণমূল থেকে গঠিত একটি দল। তারা দেশের মানুষের হৃদস্পন্দন বুঝতে পারে। তাইতো মুসলিম প্রধান দেশ হিসেবে আজকে ইসরাইলের হামলার বিরুদ্ধে শেখ হাসিনা কথা বলেছেন। যেখানে বিএনপি ইসরাইলকে সমর্থন করছে,’ যোগ করেন আমির হোসেন আমু। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit