বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

একদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিলো ৮০৩ অভিবাসনপ্রত্যাশী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ১৩টি নৌকায় একদিনে ৮০৩ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে একদিনে এই সংখ্যা রেকর্ড বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

ব্রিটিশ সরকার অনিয়মিত অভিবাসন রোধে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পর এই পরিসংখ্যান এসেছে। কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, ফ্রান্সের সাথে একটি চুক্তির আওতায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী প্রায় ৫০ হাজার মানুষকে ফিরিয়ে আনা হয়েছে।

এতে চলতি বছর যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ৪১ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে। যা গত বছর ৩৬ হাজার ৮১৬ জনকে ছাড়িয়ে গেছে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০ ডিসেম্বর শনিবার বিভিন্ন নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেয় ৮০৩ জন। পরে বর্ডার ফোর্স এবং আরএনএলআই জাহাজ তাদেরকে তীরে নিয়ে যায়। 

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। এরই মধ্যে প্রায় ৫০ হাজার আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে সরিয়ে নেওয়া হয়েছে। এ বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে প্রায় সাড়ে ৪১ হাজার অভিবাসী। যা আগের বছরের তুলনায় প্রায় ৫ হাজার বেশি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। অবৈধভাবে অবস্থানকারী প্রায় ৫০ হাজার মানুষকে আমরা সরিয়ে দিয়েছি। ফ্রান্সের সঙ্গে আমাদের ঐতিহাসিক চুক্তির ফলে এখন ছোট নৌকায় করে যারা আসছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে।’

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ডিসেম্বর মাসে একদিনে এত বেশি মানুষের চ্যানেল পার হওয়ার ঘটনা এটিই রেকর্ড। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে কেন্টে পৌঁছাতে আগ্রহী মানুষেরা জড়ো হয়েছিল। এর পর সুযোগ বুঝে এত বেশি মানুষ পাড়ি দেন

গত কয়েক বছরের তুলনায় ২০২৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মানুষের সংখ্যা দ্রুতগতিতে বেড়েছে। তবে বার্ষিক মোট সংখ্যা এখনো ২০২২ সালের রেকর্ড ছাড়াতে পারেনি। ওই বছর ৪৫ হাজার ৭৫৫ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit