শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে রাশিয়ার ওপর। সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, মস্কোর ওপর আরও ছয় মাস নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে।

রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞা ২০১৪ সালে প্রথম চালু হলেও ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়। রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে আরোপিত হয়ে আসছে নিষেধাজ্ঞাগুলো। এর মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থ, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত-ব্যবহারের পণ্য, শিল্প, পরিবহন এবং বিলাসবহুল পণ্য।

নতুন সিদ্ধান্তের মধ্যে রয়েছে, রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল এবং কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর ও স্থানান্তরে নিষেধাজ্ঞা, সুইফ্ট আর্থিক ব্যবস্থা থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে অপসারণ এবং ইইউতে ক্রেমলিন-সমর্থিত ডিসইনফরমেশন আউটলেটের সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্স স্থগিত করা। বিবৃতিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত রাশিয়ান ফেডারেশনের অবৈধ পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে চলবে, ততদিন ইইউয়ের আরোপিত সমস্ত ব্যবস্থা বলবৎ রাখা হবে এবং অতিরিক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে প্রয়োজনে। সূত্র: আনাদোলু 

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit