শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ :  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছিল, আর বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নির্মমতা, নিষ্ঠুরতা এবং তাদের অগ্নিসন্ত্রাসের কারণে খেটে খাওয়া মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা ২০১৩/১৪ সালের কায়দায় আবারও মানুষের ওপর, যানবাহনের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করছে। তাদের এসব কর্মকাণ্ডকে হিংস্রতা, নির্মমতা শব্দে দিয়ে ব্যাখ্যা করাও যথেষ্ট নয়।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কী অপরাধ? তারা কেন হিংস্রতার শিকার? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত চেয়ারপারসনের মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এভাবে সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ কেউ কল্পনাও করতে পারে না।

মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয় না। এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসাব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। দলের পক্ষ থেকেও তাদের সহায়তা দেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপি-জামায়াত) কানে এদের আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে আপনারা এদের কান্না পৌঁছে দেবেন। এর আগে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর সোমবার এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit