রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

নোয়াখালীতে প্রাত ভ্রমনে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হন সাধন। জেবিএম ব্রিকফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়কটি পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়।  এটা তারা দেখবে।  এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খবর নিয়েছি ঘটনা সত্য।    

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit