শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিহিংসা ফুটে উঠেছে: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিহিংসা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসা এবং জিঘাংসা চরিতার্থ করার হীন মনোবৃত্তি ফুটে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি হত্যা করতে চান। এজন্য একটির পর একটি মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে সাজা দিয়েছেন। জনগণের বিজয় অর্জনের পরে তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন।

তিনি বলেন, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে হুংকার দিয়েছেন তা শুনে হতবাক এবং আতংকিত দেশের মানুষ। তিনি বলেছেন, ‘আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি।’ গত ২রা নভেম্বর প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিএনপি নেতাদের জানোয়ার বলেছেন। রোববার তিনি আরো অনেক কথা বলেছেন যা কেবল মানসিক বিকারগ্রস্ত মানুষের পক্ষেই বলা সম্ভব। উনার বাক্যদূষণ’ ইদানীং প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে। সকল রীতিনীতি, শিষ্টাচার, সুরুচি ও সভ্যতাকে তোয়াক্কা না করে লাগামছাড়া, উস্কানিমূলক, অসংলগ্ন ও ভারসাম্যহীন-জিঘাংসামূলক ভাষায় বক্তব্য রেখেছেন।

রিজভী বলেন, এটা কি কোন সভ্য দেশের সরকার প্রধানের মুখের ভাষা হতে পারে? মনে হয়েছে গলির সন্ত্রাসী মাস্তানের হুংকার।

বাংলাদেশের দুর্ভাগ্য যে, এই ধরনের মানুষ এখন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে বসে আছেন। একজন প্রধানমন্ত্রীর কথা-বার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয়। “তুই তোকারি’ আর গালিগালাজ করে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর এতো ক্ষমতা, সাহস ও আত্মম্ভরিতা। কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তিনি আঁতকে উঠেন। বলতে চাই যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি-খেউড় আর হুংকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন দিন। ভোটাররাই ফায়সালা করবে।

কিউএনবি/বিপুল/১৩.১১.২০২৩/ সন্ধ্যা ৭.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit