রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

কালীপূজায় দুইদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে কালীপূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম । তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) পাসপোর্টধারী যাত্রীদের চলাচল  স্বাভাবিক থাকবে।রোববার (১২ নভেম্বর) সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কুচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় দুদিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েছেন।চিঠিতে ১২ ও ১৩ নভেম্বর দুদিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব ধরনের ব্যবসায়ী কাজ বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, কালীপূজায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে।বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit