শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

রাজধানীতে তিন বাসে দুর্বৃত্তদের আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগেই ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ নটরডেম কলেজের পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে এবং রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।

তিনি আরও বলেন, রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।

রাশেদ বিন খালিদ বলেন, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।

সবশেষ খবর অনুযায়ী বাসের নাম, হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কিউএনবি/বিপুল/১১.১১.২০২৩/ রাত ৯.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit