শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

নির্বাচনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘যেকোনো মূল্যে’ নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ।

শনিবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঞ্চের নেতারা এ মন্তব্য করেন ।

নেতারা বলেন, হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মী যখন জেলে এবং লক্ষ লক্ষ নেতাকর্মী পুলিশি নির্যাতনের ভয়ে বাড়িছাড়া, তখন এরকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘যেকোনো মূল্যে’ নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এগুলো পরিষ্কার করে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়! তাই দেশের জনগণ যেই নির্বাচনে অংশ নেবে না। সেই নির্বাচনে দেশের কোনো বিরোধীদল অংশ নেবে না। আর যারা অংশ নেবে তারা ভবিষ্যতে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে।

তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমনের যে ঘৃণ্যপথ অবলম্বন করেছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।

বিবৃতিতে নেতারা সরকার পতনে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সকল ষড়যন্ত্র, সহিংসতা এবং নাশকতা মোকাবেলা করে এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে দেশের জনগণ আরেকবার সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কিউএনবি/বিপুল/১১.১১.২০২৩/সন্ধ্যা ৬.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit