মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ম্যাক্সওয়েলের সেই ইনিংসের ‘কারিগর’ কে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : পিঠে ব্যথা। ডান পায়ে টান। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে যন্ত্রণা। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে মাঠে শুয়েই পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। একটা সময় মনে হয়েছিল, তিনি আর খেলতেই পারবেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও পরিস্থিতি বুঝে অ্যাডাম জাম্পাকে তৈরি হওয়ার নির্দেশ পাঠান। কিন্তু মাঠ ছাড়তে হয়নি ম্যাক্সওয়েলকে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১২৮ বলে এই অজি ক্রিকেটার করেছেন ২০১ রান। যেখানে মোট ১৪৪ রান এসেছে শুধুমাত্র বাউন্ডারি থেকেই। প্রথম সেঞ্চুরি করা পর্যন্ত ম্যাক্সওয়েল মোট ৫৮ রান নিয়েছিলেন বাউন্ডারি থেকে। এরপরের ১০০ রান করতে গিয়ে ৮৬ রান নিয়েছেন বাউন্ডারির সাহায্যে। সেসময় রান নেওয়ার মত অবস্থাতেই ছিলেন না বিগ শো খ্যাত ম্যাক্সওয়েল। এমনকি মাঠ থেকেই নাকি উঠে যেতে চেয়েছিলেন তিনি। 

তবে ফিজিও নিক জোন্সই তাগাদা দিয়েছিলেন ম্যাক্সওয়েলকে মাঠে থাকতে। বারবার দৌড়ে এসে সাহায্য করেছেন। একইসঙ্গে দিয়েছেন সাহস। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্টারভিউতে ম্যাক্সওয়েল নিজেই জানিয়েছেন সেই কথা, ‘হ্যাঁ, আমি উঠে যাওয়ার কথা ভেবেছিলাম ওই সময়। ড্রেসিংরুমে ফিরে শুশ্রূষার দরকার হয়ে পড়েছিল।

‘নিক জোন্স তখন বলেছে, আমি যদি মাঠ থেকে উঠে যাই, তাহলে আবার মাঠে ফেরা খুব মুশকিল হয়ে যাবে। আমার পক্ষে ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে আর নিচে নামা সম্ভব হবে না। তখনই আমি সিদ্ধান্ত নিই, কষ্ট করে হলেও খেলা চালিয়ে যাওয়ার। মানে যতক্ষণ পারা যায়! কোনোমতে যতক্ষণ হাঁটতে পারছি, ব্যাটিং শেষে অন্য প্রান্তে যেতে পারছি, ততক্ষণ খেলে যেতে চেয়েছিলাম।’ যোগ করেন ম্যাক্সওয়েল। 

এমন মহাকাব্যিক ইনিংস খেলার পর তার কাছে জানতে চাওয়া হয়েছিল ঠিক কিভাবে খেলেছেন এই ইনিংস। ম্যাক্সওয়েল তখন জানালেন তার সেসময়ের পরিস্থিতির কথা, ‘ব্যাপারটা বেশ অদ্ভুতই। আমি আমার একটা বুড়ো আঙুল নাড়াতে পারছিলাম না। সেই বুড়ো আঙুলের মাংসপেশির ব্যথা আমার হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অন্য প্রান্তে যাওয়ার সময় আমার ঊরুর মাংসপেশিতেও ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি মাটিতে শুয়ে পড়েছিলাম। আমার তখন দুই পা আর পিঠের মাংসপেশিতে টানা লেগেছে।’

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit