মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

হামাসের হামলার ভিডিও প্রদর্শনীর উদ্যোগ, তোপের মুখে গাল গ্যাডট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০১ Time View

বিনোদন ডেস্ক : ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে সমালোচিত হলিউডের ইহুদি অভিনেত্রী গাল গ্যাডট ফের তোপের মুখে পড়েছেন। হামাসের ইসরায়েল আক্রমণের ভিডিও প্রদর্শনের উদ্যোগ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ৪৭ মিনিটের সেন্সরবিহীন ফুটেজটি দেখানোর জন্য আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী, যার শিরোনাম রাখা হয়েছে ‘বেয়ারিং উইটনেস টু দ্য সেভেন্থ অক্টোবর মারাকাস’। ভিডিওটিতে ১৪০০ জনকে হত্যা এবং ২৪০ জন জিম্মিকে অপহরণ করার দৃশ্য রয়েছে। লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কে হলিউডের বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে এই ভিডিও প্রদর্শনী দেখতে পারবেন দর্শকরা।

ক্লিপটি ‘আইডিএফ’-এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে এবং এটি ইতিমধ্যে গত সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্যের সাংবাদিকদের জন্য প্রদর্শন করা হয়েছে। ইহুদি এক সংবাদমাধ্যম জানিয়েছে, হলিউডের প্রায় ১২০ জন বিশিষ্ট ব্যক্তিকে গ্যাডটের আয়োজিত প্রাথমিক প্রদর্শনীতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওয়াইনেট অনুযায়ী, পরে আরো স্ক্রিনিং নির্ধারিত হতে পারে। ইভেন্টের সময় চিত্রগ্রহণ বা ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অস্কারজয়ী পরিচালক গাই ন্যাটিভ ভিডিওটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজউইক অনুসারে, এর আগে পরিচালক বলেছিলেন যে গাল গ্যাডট এবং তার স্বামী ইয়ারন ভারসানো এটি সম্ভব করতে সহায়তা করেছিলেন। প্রদর্শনীর তারিখ এবং অতিথি তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে গ্যাডটের এই প্রদর্শনীর খবর ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একের পর এক বিদ্রুপমূলক মন্তব্যের মুখে পড়ছেন তিনি। কেউ লিখছেন, ‘তার ক্যারিয়ার শেষ।’ কেউ বা লিখছেন, ‘এই স্ক্রিনিংয়ে যাওয়া প্রত্যেক সেলিব্রিটিকে বয়কট করুন। প্রত্যেককেই।’ অনেকে লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রীদের একজন এখন আমার ঘৃণার তালিকার একজন হয়ে উঠেছেন।’

সূত্র : ডেইলি মেইল।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit