শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাটে শুরু হলো তিনদিনের জেলা ইজতেমা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৬০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাটে শুরু হলো তিনদিনের জেলা ইজতেমা। শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই জেলা ইজতেমা।বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বলে নিশ্চিত করেছেন জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আব্দুল খালেক মাষ্টার।এই ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলীগ জামাতের মুরব্বি ও দেশবরেণ্য  পাঁচ আলেম। ইজতেমায় শুক্রবার জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লী অংশগ্রহণ করবেন।ইজতেমা প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে একশ’র উপরে শৌচাগার, প্রস্রাবখানা, গোসলখানা ও অজুখানা। এছাড়া বাঁশ দিয়ে ছামিয়ানা টানানোর জন্য মুল মাঠের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

এছাড়াও ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।লালমনিরহাটের ইজতেমা মাঠে এবারে জেলার পাঁচ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নিবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্যরা।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসুল্লীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit