মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করার অপরাধে ইসরায়েলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তেল আবিব থেকে প্রিটোরিয়া নিজের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার একদিন পর এ আহ্বান জানালো দক্ষিণ আফ্রিকা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর এ আহ্বান জানিয়ে বলেছেন, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা যুদ্ধাপরাধ এবং এই জঘন্য কর্মের দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। 

তিনি ওই পরোয়ানা জারি করার জন্য হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানান।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি পাশবিক হামলার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই পাশবিকতা গ্রহণযোগ্য নয়। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি বিল পাস করা হবে বলে জানান প্যান্ডোর। তিনি বলেন, যুদ্ধবিরতির পাশাপাশি গাজা উপত্যকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করার জন্য সেখানকার সবগুলো ক্রসিং খুলে দিতে হবে।

দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্বও স্মরণ করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি দখলদার শক্তি অধিকৃত ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। এছাড়া, ওই ভূখণ্ডকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে সেটির বিরুদ্ধে আগ্রাসন চালানোর অধিকারও দখলদার শক্তির নেই।

নালেদি প্যান্ডোর বিশ্ব ব্যবস্থায় সংস্কার এনে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান যেখানে বিশ্বের ‘সবচেয়ে নাজুক জনগোষ্ঠীর’ বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হয়। সূত্র: প্রেসটিভিজেএনএস

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit