রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

পূর্ব বিরোধের জেরে ধরে কৃষকের ঘরে ডাকাতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কৃষক মো. খোকন মিয়ার বসত ঘরে ডাকাতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. খোকন মিয়া চর শুল্লুকিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ভুক্তভোগী কৃষক খোকন মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের প্রতিবেশী নুর মোহাম্মদ ও তার ছেলেদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে খোকনের। ওই বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকবার নুর মোহাম্মদ ও তার ছেলে মামুন হোসেন, সজিব ও সাকিব খোকনের পরিবারকে হামলা-মামলার হুমকি দেয়।
তিনি বলেন, মঙ্গলবার বিকালে আমি আমার পালিত বড় জাতের গরু ১ লাখ ৫ হাজার টাকা বিক্রি করে বসত ঘরে রেখে ঘুমিয়ে পড়ি। গরু বিক্রির টাকা বসত ঘরে রাখা আছে টের পেয়ে নুর মোহাম্মদ মিয়া তার ছেলেদের দিয়ে স্থানীয় সন্ত্রাসী ডাকাত সামছুদ্দিন স্বপনসহ একাধিক ডাকাত ভাড়া করে রাত দেড়টার দিকে আমার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় বাক্স ভেঙ্গে গরু বিক্রি নগদ ১ লাখ ৫ হাজার টাকা, গৃহবধূর শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘরের লোকজনের সঙ্গে হামলাকারীদের বাকবিতন্ডার এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে আসতে চাইলে কয়েকটি ককটেল পাটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

অভিযুক্ত নুর মোহাম্মদের ছেলে মো. মামুন বলেন, খোকন মিয়া আমার চাচা হয়। তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাতে তিনি লোকজন নিয়ে আমাদের জমিতে থাকা ঘরের মধ্যে আমার স্ত্রীকে মারধর করে মালামালসহ পুরো ঘর তুলে নিয়ে যায়। পরে তারা নিজেদের ঘরে ভাংচুর করে আমাদেরকে পাষানোর জন্য থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ডাকাতির ঘটনা ঠিক নয়। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাদের পরিচিত লোকজন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit