রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শহর মাইজদীর কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদেও ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নোয়াখালীতে গণগ্রেপ্তার চালাচ্ছে। এই ধারাবাহিকতায় সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি কামালকে গ্রেপ্তার করেছে। একই সময়ে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেলকেও গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি এসব গ্রেপ্তারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit