শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রাত পেরুলেই শুরু হচ্ছে লালমনিরহাটে তিন দিনের জেলা ইজতেমা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে।বুধবার (৮ নভেম্বর) দুপুরে জেলা ইজতেমা কমিটির সুরা সদস্য মোঃ মাইনুদ্দিন হাজী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, লালমনিরহাট জেলা ইজতেমা পরিচালনা কমিটিতে আমরা চারজন রয়েছি। বুধবার সকাল থেকে মুসল্লিরা মাঠে আসা শুরু করেছেন।

 

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর পরেই শুরু হবে বয়ান। এবারে ইজতেমায় লালমনিরহাট জেলার পাঁচ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নিবেন বলে আশা করছি। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসুল্লীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit