রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

নারীর প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নারীর প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদ জানিয়ে উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নোয়াখালীতে নারী সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ।বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।  

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমলা আক্তার, সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা পারভীন, সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী বক্তব্য রাখেন।সমাবেশ থেকে নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নারী সমাজের প্রতি আহব্বান জানান বক্তারা। সমাবেশে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও সাধারণ নারীরা অংশ নেয়।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit