শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

বিএনপির হরতালে যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বিএনপি জামাতের ঢাকা হরতাল চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতাররে দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামিলীগ। শনিবার (৪ নভেম্বর) বিকালে মহেন্দ্রনগর আঞ্চলিক কমিটির ব্যানারে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।


মহেন্দ্রনগর বাজারের চৌরাস্তা মোড় ৎেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লালমনিরহাট-রংপুর মহা সড়ক প্রদক্ষিণ পরে আবার সেখানে এসে শেষ হয়। মিছিলে স্থানীয় আওয়ামিলীগ ও এলাকার কয়েকশত নারী পুরুষ অংশ নেন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হারাটি ইউনিয়ন আ’লীগের সদস্য আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, সম্পাদক আহসান হাবিব, হারাটি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আবুল কাসেম, গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন প্রমূখ।


উল্লেখ, বিএনপির ডাকা হরতাল চলাকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের হামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ চার জন আওয়ামিলীগ নেতা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখনে জাহাঙ্গীর আলম মারা যান। জাহাঙ্গীর বাফার সার গোডাউনের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের বাল্যবন্ধু আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে প্রধান করে ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit