রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

 বাঁশের সাঁকোতে মিলল সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত আবুল কালাম (৫৫) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে। শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের খালের ওপর থাকা একটি বাঁশের সাঁকো থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।    

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল কালাম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ৪-৫ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন।  দ্বিতীয়  স্ত্রীর সাথে সংসার করাকালে আবুল কালাম বিদেশ থেকে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠান। বিদেশ থেকে আসার পর টাকা পয়সার হিসেব নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে তার ঝগড়াঝাঁটি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে টাকা নিয়ে মনোমালিন্যের জের ধরে শনিবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খালের ওপর থাকা বাঁশের সাঁকোতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে ভোর বেলা স্থানীয় লোকজন বাঁশের সাঁকোতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit