রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অবরোধে গাড়ি বের করে খাবার পেল চালকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৮৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ডাকা অবরোধে নোয়াখালীতে সড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে খাবার প্যাকেট তুলে দেয় নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। একইসঙ্গে তিনি চালকদের বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ উপেক্ষা করে গাড়ি চালানোর আহ্বান জানান।বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকায় পাঁচ শতাধিক গাড়িচালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন শাহিন।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ উল্যা রবি সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।হরতালের পর এবার ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই নোয়াখালী জেলা হেডকোয়াটার মাইজদীতে এর  তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি।

অবরোধের টানা তিন দিনই নোয়াখালীতে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবদুল মালেক উকিল প্রধান সড়কে অবরোধ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit