বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম

লালমনিরহাটে মাঠে নেই বিএনপি, প্রতিরোধে সক্রিয় আ’লীগ, নাশকতার মামলার গ্রেফতার ২২

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : হরতালের পর দেশব্যাপী বিএনপির ডাকা  তিনদিনের অবরোধের ২য় দিনেও লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের তেমন কার্যক্রম দেখা  না গেলেও আওয়ামীলীগের সক্রিয় অবস্থান রয়েছে। সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতৃবৃন্দ। যেকোন পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অবরোধে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। লোড-আনলোড সহ যাবতীয় কার্যক্রম চললেও পন্য পরিবহনে ধীরগতি দেখা দিয়েছে। পাসপোর্ট ধারী যাত্রী পরিবহ কিছুটা কমেছে। জেলায় হরতালের দিনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরায় মহাসড়কে তেমন পন্যবাহী ভারী যান চলাচল না করলেও তিন চাকার যানবাহন অনেকটা স্বাভাবিক চলাচল করছে। তবে দিন পেরিয়ে রাত হলেই স্থলবন্দরের ভারী যান বিভিন্ন যায়গার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

এদিকে অবরোধের প্রতিবাদে জেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। কালীগঞ্জ উপজেলায় অবরোধ ও নাশকতার প্রতিবাদে পাঁচ শতাধিক মোটরসাইকেলে শোডাউন করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলা সদর থেকে বের হওয়া শোডাউনে পাশের আদিতমারী উপজেলার নেতাকর্মীরাও অংশ নেয়। শোডাউনটি কালীগঞ্জের আট ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

শোডাউনের নেতৃত্বে ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা। অপরদিকে লালমনিরহাট জেলা শহরে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবরের নেতৃত্বে বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে।

এছাড়াও সদর উপজেলা, হাতিবান্ধা উপজেলাসহ বিভিন্ন যায়গায় সমাবেশ করেছে দলটি। অন্যদিকে অবরোধের সমর্থনে বিএনপির পক্ষে সদর উপজেলার বড়বাড়ী এলাকায় বিক্ষোভ করেছে বিএনপি। কিন্তু জেলার অন্য কোথাও দেখা যায়নি দলটির সমর্থকরা।

হরতাল ও অবরোধকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সদর, আদিতমারী ও কালীগঞ্জ ও হাতীবান্ধা থানায় সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় সদর উপজেলায় ১১ জন, আদিতমারীতে ৪ জন, কালীগঞ্জে ১ জন ও হাতিবান্ধা থানায় অন্য আরেকটি মামলায় চার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে হরতালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা ও আরও দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত কোম মামলা দায়ের হয়নি।

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান বলেন,  কোনো ধরনের নাশকতা করলে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও বিএনপির সন্ত্রাসীদের দমন করা হবে।বিএনপির অবরোধ কর্মসূচির নামে নাশকতা প্রতিহত করতে লামনিরহাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারায় আছে। তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অবরোধে সহিংসতা ও যানমালের ক্ষতির বিষয়ে সজাগ রয়েছে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ায় মামলা দায়ের করে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit