শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, একই দিন বিকেল ৩টায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখ ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্বজনেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit