বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর

শনিবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহত অপর চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। 

ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কের সুয়াদি এলাকায় উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং মরদেহ উদ্ধার করেছে।

ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়েই বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এর ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৬,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit