বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম

অবরোধের প্রথমদিনে লালমনিরহাটে মাঠে নেই বিএনপি, প্রতিরোধে সক্রিয় আ’লীগ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : সারা দেশে বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে লালমনিরহাটে মাঠে বিএনপির নেতাকর্মীদের দেখা না গেলেও অবরোধ প্রতিরোধে সক্রিয় অবস্থানে রয়েছেন আওয়ামীগীলের  নেতাকর্মীরা। অবরোধ চলাকালীন  সময়ে বিএনপি যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে সে জন্য শহরের প্রধান প্রধান সড়কে পাহারায় ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা।মঙ্গলবার (৩১ অক্টোবর? বিএনপির প্রথমদিনের অবরোধ প্রতিহত করতে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে দিনব্যাপি অবস্থান ও প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান বলেন, বিএনপির অবরোধে সতর্ক পাহারায় থেকে আসাদুল হাবিব দুলুর সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করতে হবে।  কোনো ধরনের নাশকতা করলে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও বিএনপির সন্ত্রাসীদের দমন করা হবে।তিনি আরো বলেন, বিএনপির অবরোধ কর্মসূচির নামে নাশকতা প্রতিহত করতে লামনিরহাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে পাহারায় আছে।

আজ মঙ্গলবার সকাল থেকে আগামী ৭২ ঘণ্টা এসব গুরুত্বপুর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান নিয়ে তাকবে দলীয় নেতাকর্মীরা। তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই নাশকতা করার চেষ্টা করবে সেখানেই আওয়ামীলীগের নেতাকর্মীরা শক্ত হাতে তাদের প্রতিহত করা হবে।অবরোধে লালমনিরহাট থেকে দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও সাধারণ যাত্রীরা অটোরিক্সা যোগে যাতাযাত করছে। তবে দুরের যাত্রীরা সাময়ীক বিরম্বনার শিকার হয়েছেন। আর  সাধারণ মানুষের নিরাপত্তা ও নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন সার্বক্ষনিক তদারকিতে আছেন।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit