বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

হেমায়েতপুরে বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর ইউটার্নের ভেতরে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর ইউটার্নের ভেতরে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত এসে বাসটির আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাত ৯টা ২৮ মিনিটে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।স্থানীয়দের কাছে জানতে পেরেছি, বাসটি সকাল থেকে এই স্থানে দাঁড়িয়ে ছিল। রাতে হঠাৎ বাসটির ভেতর আগুন দেখতে পান আশপাশের লোকজন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি। এ ঘটনায় কোনো হতাহত নেই।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit