বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

রাজধানীতে বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ৫টার দিকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে দাউ দাউ করে বাসটি আগুনে জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই পুলিশ সদস্যদের দেখা যায়। কারা বাসে আগুন লাগিয়েছে জানতে চাইলে পুলিশের রমনা থানার ওসি আবুল হাসান বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়েছে।

বাসটি পুড়তে থাকার পাশেই রাস্তায় বসে কাঁদছিলেন চালক মনির হোসেন। তিনি বলেন, আজকে পুলিশ সদস্যদের আনা-নেওয়ার জন্য বাসটি নিয়োজিত ছিল। বাসে একদল পুলিশ সদস্যকে নিয়ে বিকেল ৫টার সময় তিনি এখানে আসেন। পুলিশ সদস্যরা নেমে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে বাসে আগুন দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে মনির হোসেন বলেন, হঠাৎ দুইজন যুবক এসে বাসে পেট্রোল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড় দিয়ে চলে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit