শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ফিরলেন বাভুমা, দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। দাপুটে সব জয় পাচ্ছে তারা। তবে নেদারল্যান্ডসের মতো দলের কাছে হেরে তারা শিকার হয়েছে অঘটনের। তবে শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশকে হারিয়েছে বড় ব্যবধানে। অন্যদিকে পাকিস্তানও আছে টানা হারের বৃত্তে। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ তিন ম্যাচে দেখতে হয়েছে পরাজয়ের মুখ। অঘটনের শিকার হয়েছে তারাও। শেষ ম্যাচে হেরেছে আফগানিস্তানের সঙ্গে। সেই দুই দল মুখোমুখি হয়েছে আজ।

মাঠের লড়াই শুরুর আগে টসভাগ্যে জয়ী হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জিতেই তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ব্যাটিংয়ের কারণ হিসেবে অধিনায়ক বাবর বলেছেন, ‘প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। তাই আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে একটা বার্তাই দেওয়া হয়েছে, রানের চাকা সচল রাখতে হবে। জিততে হলে আমি মনে করি আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে। বিশেষ করে ফিল্ডিং ও বোলিংয়ে।’

দুই পরিবর্তন নিয়ে নামছে পাকিস্তান। অসুস্থতার কারণে আজ খেলতে পারছেন পেসার হাসান আলি। তার জায়গায় খেলবেন ওয়াসিম জুনিয়র। এছাড়া উসামা মীরও আজ একাদশের বাইরে। দলে ফিরেছেন নওয়াজ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন অসুস্থতা কাটিয়ে। এখন বেশ সুস্থ বোধ করছেন বলেও জানিয়েছেন। তিনি ফেরার দিনে প্রোটিয়া একাদশে তিনি পরিবর্তন। তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিডি ফিরেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit