শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কবে বিয়ে করছেন কঙ্গনা, জানালেন সময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাওয়াত ব্যস্ত সময় পার করছেন তার আগামী ছবি তেজসের প্রচারে। এরইমধ্যে ব্যক্তিগত জীবন এবং বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। জানালেন তিনিও পরিবার চান, বিয়ে করতে চান। মুখ খুললেন তার প্রাক্তন সম্পর্ক নিয়েও।

টাইমস নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কঙ্গনা জানান,আগামী ৫ বছরের মধ্যেই তার বিয়ে করার পরিকল্পনা আছে। তার কথায়, ‘প্রতিটা মেয়েই বিয়ে করার স্বপ্ন দেখে। সংসারের স্বপ্ন দেখে। আমি ভীষণ রকম ফ্যামিলি পারসন। পরিবার আমার জন্য ভীষণই জরুরি। আমিও বিয়ে করতে চাই, পরিবার চাই। আর সবটা ৫ বছরের মধ্যেই হবে। ব্যাপারটা যদি অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ হয় তাহলে খুব ভালো হবে।’

প্রাক্তন সম্পর্কে কঙ্গনা বলেন, ‘সম্পর্কে যে তুমি সবসময় সফল হবে এমনটা একদমই নয়। আর খুব অল্প বয়সে যদি সেই সাফল্য না পাও বিশ্বাস করো তুমি সত্যিই লাকি। আর এটাই আমার সঙ্গে হয়েছিল। আমি এতটাই ডুবেছিলাম সম্পর্কটা নিয়ে, সেটা টিকিয়ে রাখার জন্য এতাই চেষ্টা করেছিলাম যে যদি সম্পর্কটা টিকে যেত তাহলে আমি আমার সব সময় তাতেই দিতাম। ভাগ্যবশত সম্পর্কটা কাজ করেনি। আমার মনে হয় ইশ্বর আমায় রক্ষা করেছেন। কিন্তু এই ভাবনাটা, এই চিন্তাটা অনেক পরে এসেছে আমার মাথায়।’

কঙ্গনা রানাওয়াতকে আগামীতে তেজস ছবিতে দেখা যাবে। এই ছবিতে অভিনেত্রীকে ভারতীয় ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit