বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

টানা ৩ হারের পর বাবরদের নিয়ে যা বলল পিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : পর পর তিন ম্যাচ হারার পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান। এমন অবস্থায় গ্রিন শার্টধারীদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ দর্শক-শ্রোতারাও। অথচ দল বাছাইয়ে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও অধিনায়ক বাবর আজমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি তাদের বিবৃতিতে ভক্তদের ‘আবেগ ও অনুভূতি’র বিষয়টি স্বীকার করেছে। সেই সঙ্গে আশা প্রকাশ করেছে যে, বর্তমান একটি ‘চ্যালেঞ্জিং পরিবেশে’ বাবর আজম এবং দলকে সমর্থন অব্যাহত রাখবেন ক্রিকেট ভক্তরা।

রাউন্ড-রবিন পর্যায়ের টুর্নামেন্টে পাকিস্তান দলের সামনে এখনো চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। আগে দুটি জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাবর আজমরা।

জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি আশাবাদী যে, দলটি পুনরায় সংগঠিত হবে, বিপত্তি কাটিয়ে উঠবে এবং আসন্ন ম্যাচগুলিতে ইতিবাচক এবং কার্যকরভাবে পারফর্ম করবে।’ 

মিডিয়ার নানা সমালোচনার জবাবে পিসিবি বলেছে, ‘জয় ও পরাজয় খেলার অংশ’।

চলতি বিশ্বকাপে অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে দল গঠনে স্বাধীনতা এবং সমর্থন দেওয়া হয়েছিল জানিয়ে পিসিবি বলেছে, ভবিষ্যতে তাদের পক্ষ থেকে বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।

আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে পরাজয়ের পর গ্রিন শার্টধারীরা পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে। আইসিসির এই গুরুত্বপূর্ণ ইভেন্টের সেমিফাইনালে খেলতে হলে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে।

আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। প্রোটিয়ারা এই মেগা টুর্নামেন্টে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা যে পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে চারটি জিতেছে। অপরদিকে টানা তিন পরাজয়ে পাকিস্তান শিবিরের মনোবল খানিকটা ভেঙ্গে পড়েছে বৈকি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit